করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে। অপরদিকে একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৬ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ।মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।
.png)
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ছয় হাজার ৪৫৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ০৯ শতাংশ।
এর আগে বুধবার দেশে করোনায় ৫জনের মৃত্যু হয়। অপরদিকে করোনা রোগী শনাক্ত হয় ১ হাজার ২৯৮।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।