তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে এক হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার এক দশমিক ৯১ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল এক দশমিক ৫৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ২৪ জন, বোয়ালখালীর তিনজন, হাটহাজারীর তিনজন, রাউজানের দুইজন, বাঁশখালীর একজন, চন্দনাইশের একজন ও সন্দ্বীপের একজন রয়েছেন।
.png)
এর আগে, বুধবার ২৮, মঙ্গলবার ৪৭, সোমবার ২৯, রোববার ১৪, শনিবার ৪৬ ও শুক্রবার ৫২ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। অর্থাৎ, গত ২৪ ঘণ্টাসহ এক সপ্তাহে জেলায় শনাক্ত হয়েছেন ২৫১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯২ হাজার ছয়জন ও উপজেলাপর্যায়ে ৩৪ হাজার ৫০৪ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৫১০ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এরমধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।