ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় আরো সাড়ে ৪ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪, ১৩ মার্চ ২০২২
বিশ্বে করোনায় আরো সাড়ে ৪ হাজার মৃত্যু
ফাইল ফটো

শ্বাসতন্ত্রের সংক্রমণ রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৪ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দেড় হাজার কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ৬২ হাজার ৫৫৯ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে চার লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৫ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

Advertisement

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ২৬৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৬২ লাখ ৬ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ হাজার ১৪৪ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময়ে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ১৫৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭২ লাখ ৯০ হাজার ১৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬০ হাজার ২১৫ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৪৬০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১১ লাখ ৬৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন মারা গেছেন।

আরো পড়ুন>>> করোনায় দেশে মৃত্যু ও শনাক্ত কমেছে

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৬৭ জন এবং মারা গেছেন ১৬৬ জন। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ২৬৫ জন। 

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫২৩ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ৮৪৭ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ১২৭ জন, আর্জেন্টিনায় ৭১ জন, ইরানে ১৩৯ জন, রোমানিয়ায় ৪৭ জন, মালয়েশিয়ায় ৭৭ জন, ফিলিপাইনে ১২৪ জন, চিলিতে ১২৬ জন, থাইল্যান্ডে ৬৮ জন এবং মেক্সিকোতে ২৪৪ জন মারা গেছেন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!