ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৫, ২৩ মার্চ ২০২২
বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু-শনাক্ত বেড়েছে
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে চার হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। শনাক্ত বেড়েছে ছয় লাখেরও বেশি।

বুধবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ লাখ ২১ হাজার ৭৪১ জনের। আর বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৫৭ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি তিন লাখ ৫৩ হাজার ৭২৫ জন শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৩৮৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৯৯ লাখ ৩৬ হাজার ৫৪০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ হাজার ১৪১ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছে ৮১৭ জন। শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৫২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে নয় লাখ ৯৯ হাজার ৭৯২ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে আট কোটি ১৪ লাখ ৭৬ হাজার ২১৪ জন।

শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে মোট আক্রান্ত হয়েছে চার কোটি ৩০ লাখ ১০ হাজার ৯৭১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১৬ হাজার ৫৭৪ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!