[ করোনাভাইরাস ]
আরো একজনের মৃত্যু, শনাক্ত ৬৯
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন একজন নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২০ জনে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।
২৪ ঘণ্টায় ৯ হাজার ২৮১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!