ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

টানা পাঁচদিন করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:২৫, ৯ এপ্রিল ২০২২
টানা পাঁচদিন করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত নিম্নমুখী
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা পাঁচদিন করোনায় মৃত্যুহীন দেশ।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিফতরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ২৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ১২৩ জন।

Advertisement

এতে আরো বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরো ৬১০ জন। এ নিয়ে দেশে  এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে চার হাজার ৪১৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে চার হাজার ৪৯১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৯৩৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ এক হাজার ৭৩৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৮১ হাজার ২০১টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ছয় শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে (৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা) ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। ঐ সময় নতুন করে কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!