ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে 

ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯:২১, ১২ এপ্রিল ২০২২
বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে 
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৯৪৭ জনের মৃত্যু হয়ে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৪৫ জন। এর আগে সোমবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হয় ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ৫ হাজার ৪৯৯ জনের।

Advertisement

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ২২ হাজার ৪৭৯ জন আক্রান্ত এবং একই সময়ে ১১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে এখন পর্যন্ত মোট ৮ কোটি ২১ লাখ ১ হাজার ১২১ জন আক্রান্ত এবং ১০ লাখ ১২ হাজার ৪০৮ জনের মৃত্যু হয়েছে।

ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২১ হাজার ৭২৩ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১ লাখ ৬১ হাজার ২০৫ জনের এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৩৮৯ জনের।

গত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে। দুই দেশে এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষের।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!