শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ৩৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট ২ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৪ হাজার ২৮৪ জন মারা গেছেন।
.png)
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাজ্য অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৬৪৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৯ লাখ ৯ হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৩ হাজার ৩২ জন মারা গেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯১৮ জন এবং মারা গেছেন ২৭৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মোট ৮ কোটি ২৫ লাখ ৫২ হাজার ৭৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৭ হাজার ৫৮৩ জন মারা গেছেন।
দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ১৪৭ জন। এ নিয়ে দেশটিতে ১ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২১ হাজার ৬৬৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৭৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮১ লাখ ১০ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৩৬৮ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।