দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৭ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৫১টি নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯০ জন। এদিকে নতুন কেউ মারা না যাওয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রইল।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।