ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪০, ১২ এপ্রিল ২০২০
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২১
ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মোট ৩৪ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৬২১ জন করোনা রোগী শনাক্ত হলো।   

রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে এক হাজার ৩৪০ জনের। এদের মধ্যে ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

Advertisement

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

তিনি আরো জানান, পূর্বে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে, মোট আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৮৪ হাজার ৩৩১ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৮ হাজার ৯৬২।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন চার লাখ ৫ হাজার ৪৩ জন। এখনও ১২ লাখ ৭০ হাজার ২২৬ জন রোগী সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!