ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ১ মে ২০২২
দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৫
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত আছে। এ ছাড়া একই সময়ে দেশে ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!