ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ-মৃত্যু নিম্নমুখী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১, ১৫ মে ২০২২
বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ-মৃত্যু নিম্নমুখী
ফাইল ফটো

করোনাভাইরাসে বিশ্বজুড়ে সংক্রমণ-মৃত্যুর গ্রাফে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৬৯৩ জন এবং এ ভাইরাসে ভুগে মারা গেছেন ৮৪৬ জন। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৩ হাজার ৪৯৩ জন।

মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত-মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স রোববার সকালে এসব তথ্য জানায়।

Advertisement

আরো জানা যায়, বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের হিসেবে শনিবার শীর্ষে ছিল তাইওয়ান। এ দ্বীপ ভূখণ্ডটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৪১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৪০ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল রাশিয়া। শনিবার দেশটিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৭ জন।

এছাড়া করোনায় বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর উচ্চহারের দেশগুলো হলো- অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫০ হাজার ৪৩৮, মৃত ৪৮), জার্মানি (নতুন আক্রান্ত ৪০ হাজার ৯২৯, মৃত ৯৮), ইতালি (নতুন আক্রান্ত ৩৬ হাজার ৪২, মৃত ৯১), জাপান (নতুন আক্রান্ত ৩৯ হাজার ২২৮, মৃত ৩০) এবং 

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। এ রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৩ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ২২৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ১২৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

এরপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এ ভাইরাসটি। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্যানুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৪৪৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৮৭ হাজার ৭৬৬ জনের। এছাড়া এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৭ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৩২৪ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!