ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ১৪ মে ২০২২
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর কদমতলীর সলিমুল্লাহ স্কুল সংলগ্ন সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী মো. শাহীন জানান, স্কুলের সামনের সড়কে একটি বৈদ্যুতিক খুঁটিতে মইয়ে দাঁড়িয়ে ডিস লাইনের মেরামতের কাজ করছিলেন হেলাল। এ সময় অসাবধানতা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি।

Advertisement

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সুফিয়া হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন হেলাল। বিস্তারিত তদন্তের জন্য বিষয়টি থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!