ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে পুকুরে পানি ডুবে শিশুর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১৪ মে ২০২২
ভৈরবে পুকুরে পানি ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু-ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরবে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে আকাশ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার বসতবাড়ির সামনের পুকুর পাড়ে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে। আকাশ ভবানীপুর পশ্চিম পাড়া এলাকার মো.সালাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বসতবাড়ির সামনে পুকুর পাড়ে খেলতে যায় শিশু আকাশ। একপর্যায়ে খেলা করার সময়ে হঠাৎ পুকুরের পানিতে শিশুটি পড়ে যায়। এরপর স্থানীয়রা খবর পেয়ে পানি থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

শিশুটির বাবা সালাম মিয়া বলেন, ঘুম থেকে উঠে নাশতা করে বাড়ির সামনে খেলতে যায় তার শিশু ছেলে আকাশ। হঠাৎ করে খেলার ফাঁকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!