রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭৯ জনে।
.png)
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩৩ জনের ২৮ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন ও সিলেট বিভাগে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে টানা ২৫ দিনের মতো করোনাভাইরাসে দেশে কারো মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল।