ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

২৪ ঘণ্টায় ৫৯ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ৯ জুন ২০২২
২৪ ঘণ্টায় ৫৯ জনের করোনা শনাক্ত 
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জনে পৌঁছেছে। তবে একই সময় দেশে করোনায় কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯ পরীক্ষাগারে পাঁচ হাজার ১২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় পাঁচ হাজার ১৫০টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

Advertisement

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৪৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ চার হাজার ৯২০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!