বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯০ জন। এ নিয়ে মোট শনাক্ত ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন।
.png)
এতে আরো বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৪৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৯৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮২২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮০৬টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছে। মৃত তিনজনের মধ্যে রয়েছেন ৫১ থেকে ৬০ বছরের একজন, ৬১ থেকে ৭০ বছরের একজন ও ৭১ থেকে ৮০ বছরের একজন।
মৃত তিনজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন। মৃতদের মধ্যে তিনজনই সরকারি হাসপাতালে মারা যান।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৫৩ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৫ হাজার ৬৬৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৫ হাজার ৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৫৭২ জন।
এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যান চারজন। এতে দেশে মোট মৃ্ত্যু হয় ২৯ হাজার ১৮৫ জনের। ঐ সময়ে ১ হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়। এতে মোট করোনা শনাক্ত দাঁড়ায় ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনে। গত একদিনে করোনা থেকে সুস্থ ৫২৬ জন। তখন পর্যন্ত মোট সুস্থ হন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর (১৮ মার্চ) দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।