ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় কমেছে মৃত্যু-শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯, ২৫ জুলাই ২০২২
করোনায় কমেছে মৃত্যু-শনাক্ত
ফাইল ফটো

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭২৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা তিন শতাধিক কমেছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬৪ লাখ ২ হাজার ৯৬৫ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৯ হাজার ৮১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৭ কোটি ৫০ লাখ ২২ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

Advertisement

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন এবং ৩১ হাজার ৮৫২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৬৬ লাখ ১৭ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ লাখ ২৭ হাজার ৭৩ জন মারা গেছেন।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮২৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৩৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২১ জনের।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫১ হাজার ৯৯৬ জন মারা গেছেন।

ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৩২ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৩৫০ জন মারা গেছেন। 

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ২০৮ জন এবং মারা গেছেন ৭৭ জন। তাইওয়ানে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩৭ জন। 

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৫২৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ২৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৫৫ জনের। একইসময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ১৪ জন।

একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৪৬ জন এবং মারা গেছেন ৩৮ জন। 

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!