ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ৭.৮৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ২৫ জুলাই ২০২২
একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ৭.৮৪
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ২৯ হাজার ২৭১ জনে। এই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবে ৬ হাজার ৯৩৯টি নমুনা সংগ্রহ ও ৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!