আমিনী রামচন্দ্রপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে সম্প্রতি এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র বিপণন কর্মকর্তা জাহিদ আল ইমরান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হাবিবুর রহমান, ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালকে ইমরান হোসেন, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেলে মেহেদী হাসানসহ প্রমুখ।
.png)
সংবর্ধিতরা হলেন- আমিনী গ্রামের সাইফুল্লাই মুনছুর, ইয়ানুর রহমান, ফয়সাল হোসেন, রেজোয়ান হোসেন, মনিরুল ইসলাম ও মহব্বত আলী।
২০২০ সাল থেকে আমিনী গ্রামবাসীর মাঝে করোনা মোকাবিলায় সচেতনতা সৃষ্টিতে নানা ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে পড়শি। করোনা উপসর্গে আক্রান্তদের মাঝে বিনামূল্যে ওষুধ, ভিটামিন সি-যুক্ত ফল, জরুরি রোগীর জন্য অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দেয় সংগঠনটি। এছাড়া অসুস্থ ব্যক্তির বাড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, আলু ও তেল পৌঁছে দেয়।