মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল শুনানি শেষে এ আদেশ দেন। আসামি জি পৌছিয়া ভারতের সিদ্দিপেট জেলার তঘুটা থানার তোক্কাপুর গ্রামের মালাইহার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ভরতের অন্ধপ্রদেশের ওয়ারবঙ্গ দানামপল্লীর লিঙ্গালা রাজা মালিয়ার ছেলে লিঙ্গালা নরসিমহুলু। তিনি এপি ২৪ টিসি ৩৪৮৮ ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। এ ট্রাকের চালক ছিলেন আসামি জি পৌছিয়ার। চালক জি পৌছিয়ার ও হেলপার লিঙ্গালা নরসিমুলহুলু বিস্ফোরকদ্রব্য নিয়ে বেনাপোল বন্দরে আসেন। তাদের ট্রাকটি বন্দরের ৩১ নম্বর সেডে রাখা ছিল। গত ১৭ জানুয়ারি সকালে পোর্ট থানার পুলিশ বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে ট্রাকের ভেতর থেকে লিঙ্গলা নরসিমুলহুলুর লাশ উদ্ধার করে।
.png)
পরে অপমৃত্যুর মামলা করে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্টে লিঙ্গালাকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়ায় ২১ জানুয়ারি অপরিচিত ব্যক্তিদের আসামি করে পোর্ট থানায় মামলা করেন এসআই সোহলে রানা।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল সরোয়ার, হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক জি পৌছিয়াকে আটক ও ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।