বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে বৃদ্ধ আলিফ প্রমাণিকের মৃত্যু হয়েছে। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার বাসিন্দা। পাঁচ দিন আগে তিনি হাসপাতালের ৩০ নম্বর (করোনা ওয়ার্ড) ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
.png)
শামীম ইয়াজদানী বলেন, করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মোট তিনজন রোগী ভর্তি ছিলেন। তিনজনই করোনা সন্দেহভাজন রোগী।
এছাড়া রামেকের আরটিপিসিআর ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা হয়। এতে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে।