ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রামেক হাসপাতালে করোনায় বৃদ্ধার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২২
রামেক হাসপাতালে করোনায় বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার রাতে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

মৃতের বয়স ৬০ বছরেরও বেশি। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এর বাইরে সোমবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে কেউ মারা যাননি।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।

Advertisement

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২১ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনা ধরা পড়েনি ভর্তি আটজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন।

রোববার রামেক হাসপাতাল ল্যাবে ৪৩টি করোনার নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে রাজশাহী জেলার ৯৪টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে তিনজনের। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!