ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রাজশাহীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২২
রাজশাহীতে করোনায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তিনি মারা যান।

মৃত বৃদ্ধ নাটোর জেলার বাসিন্দা। এর বাইরে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত করোনা ইউনিটে আর কেউ মারা যাননি বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন পুরুষ রোগী মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। এর বাইরে গত একদিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।

Advertisement

এদিকে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৪০ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৩৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ছয়জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন। এ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

বর্তমানে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁর ৯ জন, নাটোরের পাঁচজন, পাবনার চারজন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন ও ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় তিনজনের করোনা ধরা পড়েছে। রাজশাহীর ৭৪টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে একজনের। জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া নাটোরের পাঁচটি নমুনা পরীক্ষায় দুজনের করোনা ধরা পড়েছে। এ জেলায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!