[ করোনাভাইরাস ]
করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১৫৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ।
এ পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার সারাদেশে ১৯৬ জন করোনা রোগী শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছিল।
.png)
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!