তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার তিন দশমিক ২২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল তিন দশমিক ১২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর দুজন ও হাটহাজারীর একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৮৫৫ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৯৩ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৪৮ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।