তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৮ দশমিক ৬২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল আট দশমিক ৩৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ১২ জন, হাটহাজারীর তিনজন, রাউজানের দুইজন, সাতকানিয়ার একজন ও ফটিকছড়ির একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৫১ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৯৬৪ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ১৫ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।