ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২১ নভেম্বর ২০২২
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

ট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দুজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার চার দশমিক ৫৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে একজন নগরীর ও অপরজন আনোয়ারা উপজেলার বাসিন্দা।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৪২২ জন ও উপজেলা পর্যায়ে ৩৫ হাজার ৭২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৪৯৮ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৮ জন। এরমধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩১ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!