[ করোনাভাইরাস ]
চীন থেকে আসা চারজনের করোনা শনাক্ত
ফাইল ফটো
চীন থেকে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের ডিএনসিসি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি জানান, চীন থেকে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের ডিএনসিসি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে জিনোম সিকোয়েন্সিংয়ে জন্য নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর।
আইইডিসিআর এর টিম নমুনা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। জিনোম সিকোয়েন্সিং শেষে বলা যাবে তারা করোনার কোন ধরনে আক্রান্ত।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!