ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২২

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ২৯ ডিসেম্বর ২০২২
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২২
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্য হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৩৯ জনই রয়েছে। একই সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছেন ২২ জনের শরীরে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে ৮৮৩ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৫টি।

Advertisement

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৪০টি। আর পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৩৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৬৭ হাজার ১৪৩টি।

নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২ জনের শরীরে। এ ছাড়া, সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৬০৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!