[ করোনাভাইরাস ]
করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৪
ফাইল ফটো
দেশে ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারোর মৃত্যু হয়নি।
এতে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪০ জনই অপরিবর্তিত রয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১৫৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
.png)
এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৯২৩ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৬৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৪ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!