ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় মৃত্যু ৮৮১, শনাক্ত ২ লাখ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬, ৩ জানুয়ারি ২০২৩
বিশ্বে করোনায় মৃত্যু ৮৮১, শনাক্ত ২ লাখ
ছবি: সংগৃহীত

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮১ জনের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৯৯ হাজার ১৫ জনে। এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩২৮ জন জন। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জনে।

মঙ্গলবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬৪ জন ও মারা গেছেন ২০৮ জন। 
করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৫৭ হাজার ৭২১ জন মারা গেছেন।

আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন ও মারা গেছেন ৩৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ১১ লাখ ১৮ হাজার ৪৭৮ জন মারা গেছেন।

Advertisement

করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয়স্থানে থাকা এশিয়ার দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯১ জন। এ সময়ে কেউ মারা যাননি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!