ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ কমেছে ৯ শতাংশ: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ২০ জানুয়ারি ২০২৩
বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ কমেছে ৯ শতাংশ: ডব্লিউএইচও
ফাইল ফটো

বিশ্বব্যাপী গত ৯-১৫ জানুয়ারি পর্যন্ত ২ দশমিক ৭ মিলিয়নেরও বেশি লোকের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে ১৩ হাজারেরও কম লোকের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমণ ৯ শতাংশ হ্রাস পেয়েছে এবং মৃত্যু ১ শতাংশেরও কম বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার সাপ্তাহিক বুলেটিনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ সাপ্তাহিক এপিডেমিওলজিকাল আপডেট অনুসারে, ৯-১৫ জানুয়ারি পর্যন্ত মোট ২৭ লাখ ৫৪ হাজার ৪৪৫ জন আক্রান্ত হয়েছে এবং ১২ হাজার ৯২৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

নতুন সংক্রমণের মধ্যে সবচেয়ে বেশি জাপানে (১০ লাখ ২৫ হাজার ৩২১) এরপর মার্কিন যুক্তরাষ্ট্র (৪ লাখ ১৫ হাজার ৮৬৪), দক্ষিণ কোরিয়া (২ লাখ ৮৬ হাজার ২৯১), অস্ট্রেলিয়া (১ লাখ ৯১ হাজার ৭৫০) এবং চীন (১ লাখ ৯০ হাজার ৪৫১)। এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে (৩ হাজার ৯২২) এরপর জাপান (২ হাজার ৮৪৯), চীন (৮০২) এবং অস্ট্রেলিয়া (৭৪২)।

পূর্ববর্তী সাতদিনের (২-৮ জানুয়ারি ) তুলনায় পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় সংক্রমণ (৬ শতাংশ পর্যন্ত) বৃদ্ধি পেয়েছে। তবে সংক্রমণ কমেছে আফ্রিকায় (৪০ শতাংশের নিচে), ইউরোপে (৩৫ শতাংশের নিচে), দক্ষিণ-পূর্ব এশিয়ায় (১৭ শতাংশের নিচে) এবং আমেরিকায় (১২ শতাংশের নিচে)। নতুন সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে ইউরোপে (৪০ শতাংশের নিচে) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় (১৩ শতাংশের নিচে), বৃদ্ধি পেয়েছে পশ্চিম প্যাসিফিক (৪৩ শতাংশের উপরে), আমেরিকা (১০ শতাংশের উপরে) এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে (৯ শতাংশ)।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!