সোমবার (২১ নভেম্বর) ঢাবির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ নভেম্বর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল থেকে আগামী ২ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
.png)
এই অ্যাডভাইজরি গ্রুপ মেডিকেল ডিভাইস এবং স্বাস্থ্য-প্রযুক্তি সম্পর্কিত বৈশ্বিক নীতিমালা, পরিকৌশল, অগ্রাধিকারযোগ্য ও উদীয়মান বিভিন্ন বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ প্রদান করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অর্জনের জন্য অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানীকে আন্তরিক অভিনন্দন জানান। এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য সম্মান ও মর্যাদার বলে উল্লেখ করেন উপাচার্য।