[ করোনাভাইরাস ]
করোনায় ৮ শনাক্তের দিনে সুস্থ ছয়
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৮৩ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। অপরদিকে একই সময়ে সুস্থ হয়েছেন ৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৭৬ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৩৬৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
.png)
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!