[ করোনাভাইরাস ]
করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ৭
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এই সময়ে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৬১ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬০৯ জন।
.png)
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫৩টি নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ৪৫২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!