ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় ১২ জন সুস্থের দিনে শনাক্ত ১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ১৯ মে ২০২৩
করোনায় ১২ জন সুস্থের দিনে শনাক্ত ১৪
ফাইল ফটো

শ্বাসতন্ত্রের রোগ করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় দেশে ১২ জন জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭ জন।

তবে এ সময়ে ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৫৮৯ জনে। 

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭ জন।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৩ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!