ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আরো ৯৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ২২ মে ২০২৩
করোনায় আরো ৯৯ মৃত্যু
ফাইল ফটো

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৯৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৯৫ জন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৮ লাখ ৭৯ হাজার ৯৮৩ জন, আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৩৯২ জনে।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৪ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৭০ জনের। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬২ জন এবং মারা গেছেন ২৬ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ১১ হাজার ১৩৮ জন এবং মোট মৃত্যু ১ লাখ ৪৬ হাজার ২৩০ জন।

Advertisement

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬০ জন এবং মারা গেছেন ৪ জন। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৭৪৯ জন এবং মোট মৃত্যু ১১ লাখ ৬৪ হাজার ৩৪০ জন। পাশাপাশি মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ১১ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ১০ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬৬ জনের।

ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন এবং মারা গেছেন ১৩ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬৮ লাখ ১ হাজার ৬১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ৬৭১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!