ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ১০ জুন ২০২৩
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১০৭
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জনে দাঁড়িয়েছে।

তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৫১ জনেই রয়েছে। 

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে চলমান ৮৮৫টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭৮ টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৬২৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!