ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ৬৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৮, ৩ জুন ২০২৩
করোনায় মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ৬৫
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জনেই রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩৩১ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!