ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ৩ জুন ২০২৩
বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
ভাঙ্গুড়া থানা। ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে আকরাম উদ্দীন নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে উপজেলার পৌরসদরের ভাঙ্গুড়া বাজারের সাবেক ভিপি আব্দুর রাজ্জাকের স্ত্রী পান্না আক্তারের বাসায় এ ঘটনা ঘটে। আকরাম উদ্দীন নেয়াখালি জেলার সূর্যমুখী উপজেলার বুড়ির চর গ্রামের বাসিন্দা ও দুই সন্তানের জনক। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। 

জানা যায়, ভাঙ্গুড়া বাজারের বাসিন্দা আব্দুর রাজ্জাক তিন সন্তান রেখে প্রায় দেড় যুগ আগে মারা যান। তখন থেকেই তার স্ত্রী পান্না আক্তার তিন ছেলে মেয়ে নিয়ে স্বামীর বাড়ি ভাঙ্গুড়া বাজারেই বসবাস করে আসছিলেন। পান্না আক্তারের বাবার বাড়ি নিহত আকরাম উদ্দীনের এলাকায় হওয়ার সুবাদে বাল্যকাল থেকেই তার সঙ্গে বন্ধুর সম্পর্ক গড়ে উঠেছিল। এর আগেও দুএকবার আকরাম উদ্দীন নোয়াখালি এলাকা থেকে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

Advertisement

শনিবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। সে সময় পান্না আক্তার নিজেই তার বন্ধু আকরাম উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আকরাম উদ্ধীনকে মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে শনিবার সকালে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আকরাম উদ্দীনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আকরামের বান্ধবী পান্না আক্তারকে থানায় আনা হয়েছে।

ওসি জানান, ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। 

ঘটনার বিষয়ে নিহতের বন্ধু পান্না আক্তার বলেন, আকরাম উদ্দীন তার পূর্ব পরিচিত এবং বাল্যবন্ধু ছিলেন। এর আগেও তিনি তার বাসায় দু একবার বেড়াতে এসেছেন। কিন্তু হঠাৎ এমন ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেন নি।

ভাঙ্গুড়া থানার ওসি আরো বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!