ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কুয়েতে ভয়াবহ আগুনে দুই বাংলাদেশির মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ২ জুন ২০২৩
কুয়েতে ভয়াবহ আগুনে দুই বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

শুক্রবার বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আবাসিক ভবনের ৩ তলা বাড়িতে ভয়াবহ এ ঘটনা ঘটে।

আগুনে মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশের দুইজন। এদের একজনের নাম ইমরান হোসেন। বয়স ৪১ বছর। পিতা আবুল হোসেন। আরেক জনের নাম এখনো জানা যায়নি।

Advertisement

খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে আগুন নির্বাপক দল ছুটে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো দুইজন আহত হয়েছেন।

আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!