ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদিতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১, ৩ জুন ২০২৩
সৌদিতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
শাহানারা বেগম

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজে নারীসহ ২ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার মক্কা বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

সদ্য মারা যাওয়া নারী হলেন শাহানারা বেগম (৬৪)। তার বাড়ি ঢাকার ডেমরায়। পাসপোর্ট নম্বর ইজি ০৭৫৩০৭৯।

Advertisement

জহিরুল ইসলাম বলেন, চলতি বছর সৌদি আরবে বাংলাদেশি কোনো নারী হজযাত্রীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এখন পর্যন্ত সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

এদিকে, শনিবার সকাল পর্যন্ত ৪৭ হাজার ৩৭৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আট হাজার ৬৭৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬৯৯ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!