ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

আরো দেড় শতাধিক মানুষের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ১১ জুন ২০২৩
আরো দেড় শতাধিক মানুষের করোনা শনাক্ত
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৫১ জন এবং শনাক্ত ২০ লাখ ৪০ হাজার ৪৭০ জন। 

প্রতিদিনের মতো রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ৩৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া এদিন সুস্থ হয়েছেন ৭১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ৬৯৮ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৫৯টি। অ্যান্টিজেন টেস্টসহ দুই হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!