মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ১২ জুন সকাল ৮টা থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৩ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ৬ হাজার ৯৮৩ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ২১ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।