ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে আরো ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ২৯ আগস্ট ২০২৩
দেশে আরো ১৩ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪৫ হাজার ৩২০ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৬ জনে অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

আক্রান্তদের মধ্যে ৮ জন ঢাকা মহানগর, ৩ জন কক্সবাজার, ১ জন সিরাজগঞ্জ এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা। 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৫০২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৮১১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!