বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
বলা হয়েছে, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শক কমিটির ৬৫তম সভায় কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি, নতুন ধরন জেএন.১ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-১৯ সংক্রমণ এবং এ ধরনটি বেড়েছে। বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে এবং নতুন এই ধরন এখনো চিহ্নিত হয়নি।
.png)
এ পরিস্থিতিতে জাতীয় পরামর্শক কমিটি মাস্ক পরাসহ করোনাভাইরাস প্রতিরোধে অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে মতামত দিয়েছে।
বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল/চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে।