[ করোনাভাইরাস ]
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪৫
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এতে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৯ জনেই অবস্থান করছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ২৭৭ জনে।
প্রতিদিনের মতো সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৩৩৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫৩২ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!