ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় শনাক্ত-মৃত্যুর সর্বশেষ যে তথ্য জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৫, ২ মার্চ ২০২৪
করোনায় শনাক্ত-মৃত্যুর সর্বশেষ যে তথ্য জানা গেল
ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে ৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। 

এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৫৫১ জনে। আর কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৯১ জনেই অপরিবর্তিত রয়েছে।  

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৫৩৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪৬৯ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ২৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!