ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৯   

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ২৫ মে ২০২৪
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৯   
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু ২৯ হাজার ৪৯৫ জনেই অপরিবর্তিত রয়েছে।

তবে এদিন নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে। এতে সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৩৫১ জন পৌঁছেছে।

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   
 
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৩৫২টি।

Advertisement

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৯৮১ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৭২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৫৪ জন।  

দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!